কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১০:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:৩৯

বন্দুকযুদ্ধ কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাসেল ও ফারুক নামে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। এসময় ডিবি পুলিশের এসআই নজরুলসহ ৫ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার ভোর রাতে দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ফারুক (২৪) ও রাসেল (২৮) নিহত হয় এবং ডিবির এসআই নজরুল ইসলামসহ ৫ ডিবি সদস্য আহত হয়। আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার গত ১৯ ডিসেম্বর গভীর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলমের দেবিদ্বারের জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তার ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করেছিল। এছাড়াও এ দলটি আরও কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম