নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে কথা শোনার সময় এখনও আসেনি: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এরশাদ সাহেবের মুখ থেকে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কোনও বিশেষ কথা শুনতে হলে আরও অপেক্ষা করতে হবে। শেষ কথা শোনার সময় এখনও আসেনি। তিনি এখন বলবেন জাতীয় পার্টি রংপুর সিটি করপোরেশনে জয়ী হয়েছে। আমরা বলবো রংপুরে এরশাদ সাহেবের একটু জনপ্রিয়তা আছে, সেটাই সত্যি হয়েছে।’

রবিবার (২৪ ডিসেম্বর) ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে কুমিল্লা পদুয়ার বাজারে যাত্রা বিরতির সময় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত হওয়ার পর দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচনেও তার দল ভালো করবে। তার এই কথা প্রসঙ্গেই সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। জাতীয় পার্টির মেয়র জিতলেও আওয়ামী লীগ কাউন্সিলরের দিক দিয়ে এগিয়ে। একজন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীসহ বাকি স্বতন্ত্র প্রার্থীগুলোও আওয়ামী লীগের ছিল। সেই তুলনায় আওয়ামী লীগের ধারের কাছেও নেই বিএনপি। তাহলে তারা কিভাবে বলছে নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে গেছে? এমন ধারণা ভুল।’

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যখনই আদালতে যান, তখনই তার নিজের লোকেরা মারামারি করে। এগুলো কোনও নতুন কথা নয়। তার নেতাকর্মীরা ইচ্ছা করেই পুলিশকে উসকানি দেয়, রাস্তা দখল করে পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ছোটখাটো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে বোঝায় তারা মাঠে আছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে আগাম নির্বাচনের কোনও সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনও খারাপ কাজ করেনি যে ইস্যু দেখিয়ে বিএনপি আন্দোলন করবে।’

এসময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার।

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী