ফেনী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভি ও যায়যায়দিন’র আজাদ মালদার ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল২৪ ও ইত্তেফাক’র দিলদার হোসেন স্বপন নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে ফেনী প্রেসক্লাবের সাধারণ সভা শেষে ২০১৮ সালের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক দূর্বার ও সাপ্তাহিক গ্রামদেশ’র মো. শাহ আলম ভূঞা, আমাদের ফেনী’র মো. তমিজ উদ্দিন, এশিয়ান টিভি ও সাপ্তাহিক নির্ভীক’র জাফর সেলিম, সহ-সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক উদয়’র এম এ সাঈদ খান, সাপ্তাহিক স্বদেশ পত্র’র এন এন জীবন, সাপ্তাহিক নবীন বাংলা’র জাহাঙ্গীর জনস্, কোষাধ্যক্ষ পদে অর্ধ সাপ্তাহিক পথ’র বেলাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বৈশাখী টিভির রাজন দেবনাথ, দফতর সম্পাদক পদে মফিজুর রহমান, প্রচার সম্পাদক পদে জাবেদ হোসেন মামুন, ক্রীড়া সম্পাদক পদে আবুল হাসান সবুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এম শরীফ ভূঞা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহেদ চৌধুরী।
নির্বাহী সদস্য পদে শাহজালাল রতন, আবুল কাশেম চৌধুরী, খলিলুর রহমান, জামাল উদ্দিন ছুট্টু, রফিকুল ইসলাম, শেখ ফরিদ উদ্দিন আত্তার, জহিরুল হক মিলু, জহিরুল হক মিলন, জোবায়ের আহমেদ, এনামুল হক পাটোয়ারী, জসিম মাহমুদ ও কাজী হাবিবুল্যাহ সুমন।
সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন নির্বাচন পরিচালনা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক মো. তমিজ উদ্দিন ও ৭১ টিভির জেলা প্রতিনিধি ফেনী রির্পোটার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু উপস্থিত ছিলেন।








