নাঙ্গলকোটে বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ২২:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:১০

কুমিল্লা লাঙ্গলকোট কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন তার নির্বাচনি অফিস, দোকান ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছেন।  রবিবার (২৪ ডিসেম্বর) ডুবাইর বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামের লোকজন ৩০/৪০টি মোটরসাইকেলে এসে তার ডুবাইর বাজারে প্রধান নির্বাচনি অফিসে হামলা চালায়। তারা অফিসসহ পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও নির্বাচনি কাজে ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা অন্তত ছয় কর্মী আহত হয়।

তিনি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামকে পাওয়া যায়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম