খুব দ্রুত রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে এবং বাংলাদেশ সরকার চুক্তি বাস্তবায়নে কাজ করছে।’ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সরকার খুবই আন্তরিক। এ পর্যন্ত কোনও রোহিঙ্গা বিনা চিকিৎসায় মারা যায়নি। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের লেখনির কারণে। এছাড়াও এই দেশের মানুষ রোহিঙ্গাদের যে সাহায্য সহযোগিতা করেছে তা অভাবনীয়। আমি এই এলাকার মানুষকে স্যালুট করি।’

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম  বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মাবুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অসুস্থ সাত সাংবাদিককে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করেন। এ সময় মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম