টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪৯

আটক কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রশিদ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। সে আড়াই মাস আগে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং টেকনাফ মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।
চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘রাতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৩৫ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম