এই প্রথম বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে: এরশাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩

এই প্রথম বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে: এরশাদ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন একটা আদর্শ নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘রংপুরে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার মনে হয় এই প্রথম বাংলা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে।’
বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে আজ দুপুর ২টায় তিনি চট্টগ্রামে আসেন।
সাবেক রাষ্ট্রপ্রতি বলেন, ‘রংপুরে নির্বাচন করে আসলাম। নির্বাচনের আগে আমি বলেছিলাম নির্বাচন কমিশনের জন্য এটা পরীক্ষা। তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’
রংপুর নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির এই জয়ের ধারা অব্যহত থাকবে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ আমাদের থেকে শক্তিশালী দল। তবে আমরা সংগঠিত হচ্ছি। ৩০০টি আসনে আমাদের প্রার্থী আছে, কতটি আসনে আমরা জয়ী হতে পারবো, আমি এখনও নিশ্চিত নই। তবে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। আমার মনে হয়, আমাগী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, আমরা নির্বাচনে ভালো করবো।’
এরশাদ আরও বলেন, ‘আমাদের দেশে যুব সমাজ এত অসন্তোষ কারণ দেশে কর্মসংস্থান নেই, বিদেশি বিনিয়োগ নেই। যুব সমাজ মাদকের আশ্রয় নিচ্ছে, এটা আমাদের জন্য সুখবর নয়। তাই সরকারের প্রয়োজন বিদেশি বিনিয়োগ নিয়ে আসা, নতুন নতুন কারখানা ও শিল্পকারখানা গড়ে তোলা। ’
এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবিন মোর্শেদ এমপি, ও সাবেক চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়ামান আলম শেঠ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক