চট্টগ্রামে হেরোইন ও ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬

গ্রেফতারের প্রতীকী ছবি চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনি থেকে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ৭ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ পরিচালক শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার তিন নারী হলেন- মনোয়ারা (৪৮), শিরিন (৪০) ও রাশেদা (৫০)।
শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ সকালে বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করি। অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদরঘাট থানা পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার তিন নারী মাদক পাচার চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা বরিশাল কলোনির মাদক ব্যবসায়ী ইউসুফের সঙ্গে ইয়াবা ব্যবসায় জড়িত।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম