মহেশখালী যাচ্ছেন বিমান বাহিনীর প্রধান

কক্সবাজার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬

বিধ্বস্ত হয়ে যাওয়া বিমান কক্সবাজারের মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হেলিকপ্টারে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অবতরণ করার কথা রয়েছে তার। কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিমান বাহিনীর প্রধান আজ  দুপুর ২টার দিকে মহেশখালীতে ঘটনাস্থল পরিদর্শন করবেন। হেলিকপ্টারে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের পর তিনি গাড়িতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার স্থান পরিদর্শন করবেন।’

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান এদিকে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে সকাল থেকে অভিযান চালাচ্ছে বিমান বাহিনীর ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা এলাকায় বসতবাড়ির ওপর একটি বিমান এবং মাইঝপাড়া গ্রামের পানের বরজের ওপরে আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর সূত্র জানিয়েছেন। এদিকে, বিমান দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। ধ্বংসস্তুপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন:



বিমানের অংশ খসে পড়ে লম্বাঘোনা বাজারে, এক কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম