বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা: শিকলবাহা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২২

বিজয় দিবসের মঞ্চে হামলার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সেহেতু চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

স্থানীয় মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক আদেশে জাহাঙ্গীর আলমকে কেন তার স্বীয় পদ থেকে অপসারণ করা হবে না মর্মে জানতে চাওয়া হয়েছে। আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে এর ব্যাখ্যা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দাওয়াত পাননি দাবি ওইদিন তার অনুসারীদের নিয়ে এসে বিজয় মঞ্চে ওঠে হাতাহাতি করেন। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা ও এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম