কুমিল্লার ১৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ১৪টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম শাহীন, মুদাফ্ফরগঞ্জ দক্ষিণে আবদুর রশিদ, বাকই উত্তরে মো. আইউব আলী, বাকই দক্ষিণে মো. আবদুল আউয়াল, নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আদ্রা দক্ষিণে মো. আবদুল ওহাব, আদ্রা উত্তরে মো. তাজুল ইসলাম মজুমদার, বটতলী ইউনিয়নে একেএম সিরাজুল আলম, দৌলখাঁড়ে আবুল কালাম ভূঁইয়া, জোড্ডা পূর্বতে আনোয়ার হোসেন মিয়াজী, জোড্ডা পশ্চিমে মাসুদ রানা ভূঁইয়া, রায়কোট উত্তরে রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণে মজিবুর রহমান এবং দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে মনির হোসেন তালুকদার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে মো. মামুনুর রশিদ ও দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মহিনউদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।
আরও পড়তে পারেন: ভোট দিতে পারেননি তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী








