চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০১৭, ০৩:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৩:১৮

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলো- মো. রুবেল (২২), আলমগীর (২৪), নাজিম সানি (২৫), আরিফ (২২), পাভেল (২৫) ও আকাশ নাথ (২৩)।

বিবাদমান দুই গ্রুপের এক পক্ষ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি  এবং অন্য পক্ষ স্থানীয় ছাত্রলীগ নেতা মিঠুর অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

এসআই পলাশ ঘোষ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হামজারবাগ এলাকার রহমানিয়া স্কুলে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরী’র  শোক সভা ছিল। সভা শেষে আসার পথে বিবির হাট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে  জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছয় ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’

এ বিষয়ে জানতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি বিবির হাট এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত নই।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক