৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
৩১ ডিসেম্বর ২০১৭, ১২:৩৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১২:৪০

চট্টগ্রাম পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই সেনা সদস্য হলো - শিহাব উদ্দিন (৩২) ও শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব নেত্রকোনা জেলার বাসিন্দা আবু তাহেরের ছেলে ও শফিকুল নাটোর জেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তারা দু'জনই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার থেকে আসা একটি বাসে করে তারা চট্টগ্রাম আসছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।‘  

তিনি আরও বলেন, ‘গ্রেফতার দু’জনের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।‘

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম