বিভিন্ন পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জানুয়ারি ২০১৮, ১৪:০৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:০৯

চট্টগ্রাম

বিভিন্ন পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ বিন সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। নিখোঁজ এক কলেজ ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে সোমবার সন্ধ্যায় নগরীর কল্পলোক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিইউ) পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রিয়াদ পটিয়া উপজেলা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে।

পলাশ কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিয়াদ নিজেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্লাড ডোনেট গ্রুপের সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রামের সভাপতি পরিচয় দিত। ব্লাড ডোনেট নিয়ে রিয়াদের সঙ্গে এক ছাত্রীর পরিচয় হয়। গত ২৬ ডিসেম্বর ওই ছাত্রী রিয়াদের সঙ্গে পালিয়ে গেলে তার পরিবার আকবর শাহ থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার তদন্ত করতে গিয়ে সন্ধ্যায় বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকার একটা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা তার বাসা থেকে বিভিন্ন পরিচয়ে বানানো বেশ কয়েকটি ভিজিটিং কার্ড উদ্ধার করেছি। ওইসব ভিজিটিং কার্ডের কোনটিতে রিয়াদ নিজেকে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। খোঁজ নিয়ে জেনেছি কল্পলোক এলাকায় যে বাসাটি সে ভাড়া নিয়েছে, সেখানে সে নিজেকে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষক পরিচয় দিয়েছিল।’

পলাশ কান্তি নাথ আরও বলেন, ‘ব্ল্যাড ডোনেটিং ক্লাবের সদস্য পরিচয় দিয়ে রিয়াদ মানুষের সঙ্গে সর্ম্পক তৈরি করতো। পরে অসহায় মানুষদের সহযোগিতার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। আমরা খোঁজ নিয়ে জেনেছি রিয়াদ নগরীর চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অসহায়দের সহযোগিতা করার নাম করে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।’

মেয়েটির সঙ্গে রিয়াদের পরিচয় প্রসঙ্গে তিনি বলেন,‘দু’বছর আগে রক্ত দিতে গিয়ে রিয়াদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা  প্রেমের সর্ম্পকে জড়ান। রিয়াদের কাছ থেকে বিয়ের আশ্বাস পেয়ে গত ২৬ ডিসেম্বর সে বাসা থেকে পালিয়ে আসে। রিয়াদ তাকে বিয়ের আশ্বাস দিলেও গত পাঁচ দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে সে ওই ছাত্রীকে বিয়ে করেনি। চাকরি দেওয়ার নাম করে ওই ছাত্রীর তিন বান্ধবীর কাছ থেকেও রিয়াদ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে। সে নিজেও বিভিন্ন সময় রিয়াদকে টাকা দিয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ১৭ মাস কারাভোগের পর দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক



 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম