দুই বোনকে অপহরণ ও ধর্ষণচেষ্টার দায়ে ছয় জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিদেবক, চট্টগ্রাম
০৪ জানুয়ারি ২০১৮, ১৮:২৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৮:২৮

আইন-আদালত দুই বোনকে অপহরণের পর ধর্ষণচেষ্টার দায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহের আলী এ রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেক আসামির ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এম এ নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদ ওরফে এলজি ফরিদ (৩৪), মো. শাহেদ (৩১), আনোয়ার হোসেন (৩২), শাহাবউদ্দিন (৩১), আরমান (৩১) ও মো. রুবেল (৩১)।

পিপি এম এ নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের প্রত্যেককে নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় যাবজ্জীবন এবং একই আইনের ৯(৪) এর (খ) ধারায়  ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।’ আসামিরা সবাই পলাতক বলে তিনি জানান।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরেস্ট অফিসের সামনে থেকে দুই চাচাতো বোনকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনায় ৩১ নভেম্বর লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের হয়। ২০০৬ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৭ সালের ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষের চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম