কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৮

কক্সবাজার প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৯:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:২৪

কক্সবাজার বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেল থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ আট জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সদস্যরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার  আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা ।

আটককৃতরা হলো- চট্টগ্রাম গহিরা এলাকার মো. কালু মাঝি (৪৫), মো. রফিক (৫২), মো. রফিক (৪৫), মো. হাসান (৩০), হাসমত আলী (৩৫), নুরুল আলম (৩৭), মো. নাসির (৪৫) ও মজিবুল ইসলাম (৪০)।

কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে কক্সবাজারের দিকে যাচ্ছে । উক্ত তথ্যের ভিত্তিতে  র‍্যাবের একটি দল কক্সবাজারের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কক্সবাজার থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্দে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।   

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম