খাদে পড়া ট্রাক উদ্ধার করতে গিয়ে পা হারালেন ফায়ার সার্ভিস কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

চট্টগ্রাম খাদে পড়া ট্রাক উদ্ধার করতে গিয়ে এক পা হারিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সানাউল্লাহ (৩৫)। রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক  (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আহত সানাউল্লাহ ফায়ারম্যান হিসেবে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত আছেন। রবিবার ভোরে ঠাকুরদীঘি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটির উদ্ধার কাজে অংশ নিতে গিয়েই সে আহত হন। দুর্ঘটনায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম