মহেশখালীতে কুপিয়ে তরুণকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ০০:৪৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ০০:৫২

কক্সবাজার কক্সবাজারের মহেশখালীতে নুরুল আবছার (৩৫) নামের এক তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (০৮ জানুয়ারি) রাত ৯টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানকের কালারগাজির পাড়ায় এ ঘটনা ঘটেছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এ খবর নিশ্চিত করেছেন।

নিহত আবছার ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত দুজন হলো একই এলাকার সিদ্দিক আহমদের ছেলে ইসমাইল (২৬) ও আবুল কালামের ছেলে আবুল কাশেম (২৫)।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালী হোয়ানক ইউনিয়নে জোনাব আলী ও জালাল বাহিনী নামের ২টি সন্ত্রাসী চক্র রয়েছে। এদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে রাতে ওই এলাকার মুনু সওদাগরের চায়ের দোকানে অবস্থানরত নুরুল আবছারের ওপর হামলা করা হয়। এসময় নুরুল আবছারকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় জোনাব আলী গ্রুপ। তখন আরও দুজন আহত হন। নিহত আবছারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম