কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধে নারী খুন

কুমিল্লা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:২৬

কুমিল্লা কুমিল্লার চান্দিনায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচি খুন হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের বাঁশখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাণী দাস (৪০) মহিচাইল গ্রামের রঞ্জিত দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মহিচাইল গ্রামে বাড়ির সম্পত্তি নিয়ে রঞ্জিত দাসের সঙ্গে তার ভাই ক্ষীতিশ দাসের ছেলের সমির দাসের ঝগড়া হয়। একপর্যায়ে সমির তার চাচিকে দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই চাচি শিল্পী রাণী দাস নিহত হন। দায়ের কোপে গুরুতর আহত হন রঞ্জিত দাস। তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহবুব জানান, এ ঘটনায় অভিযুক্ত সমির দাসসহ দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতিও চলছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম