‘ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার খুনের ঘটনায় জেএসএস জড়িত নয়’

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ০৬:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ০৬:৫৩

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংবাদ সম্মেলন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম সংগঠক মিঠুন চাকমা খুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দায়ী নয় বলে দাবি করেছে সংগঠনটি। মিঠুন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক হীন উদ্দেশ্যেই আসামি করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জনসংহতি সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।

এতে বলা হয়, মিঠুন হত্যার ঘটনায় পরিবার থেকে কোনও মামলা করা না হলেও রাজনৈতিক হীন উদ্দেশ্যে অনি বিকাশ চাকমা একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে জেএসএসের নেতাদের আসামি করা হয়।

মূলত অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকাণ্ড হয় বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করা। এদিকে জনসংহতি সমিতির শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার (১২ জানুয়ারি) খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, যুব বিষয়ক সহসাধারণ সম্পাদক প্রীতি ময় চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পদাক বিভু রঞ্জন চাকমা, সদস্য নরেশ চাকমা ও সোহাগ চাকমা।

গত ৩ জানুয়ারি খাগড়াছড়ির জেলা শহরের স্ল্যুইসগেট এলাকায় দুপুর ১২টার দিকে ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সংগঠনটি সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করে আসছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম