স্পিডবোট ডুবির পাঁচ দিন পর চালকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১২:০১আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:০১

স্পিডবোট চালক মো. আনিছ কক্সবাজার-মহেশখালী নৌপথে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনার পাঁচ দিন পর সাগরে ভাসমান অবস্থায় মো. আনিছ (২৫) নামে চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২জানুয়ারি) সকাল সাতটার দিকে বাঁকখালী পয়েন্ট থেকে স্থানীয়রা তার লাশটি উদ্ধার করে। নিহত আনিছ মহেশখালী উপজেলা গোরকঘাটা এলাকার মাস্টার জামিলের ছেলে।
মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম জানান, স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ চালক আনিছের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে রয়েছে।
গত রবিবার (৭ জানুয়ারি) কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে ১১ যাত্রীসহ দুঘর্টনার কবলে পড়ে স্পিডবোটটি। যাত্রীরা সবাই জীবিত উদ্ধার হলেও চালক আনিছ নিখোঁজ ছিলেন। অনেক অনুসন্ধান করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পাঁচ দিন পর তার লাশ পাওয়া গেল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম