রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪২

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়ায় মমতাজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। আরিফ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে মারা যান তিনি। শনিবার (১৩ জানয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করে আরিফ। এসময় ক্যাম্পে থাকা অন্য রোহিঙ্গারা মমতাজকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। পরে আরিফ উল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এসব রোহিঙ্গাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।’

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতা চালায় কারা?

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু