সোনাগাজীতে গ্রেফতার ৬

ফেনী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১১:৪২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১২:২৫

সাজাপ্রাপ্ত আসামি, ডাকাত ও মাদক বিক্রেতাসহ গ্রেফতার ছয় জন ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি, ডাকাত ও মাদক বিক্রেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২শ’ পিস ইয়াবাও জব্দ করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি জানান, সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে মো. ইসমাঈল (৩০), মো. মামুন (২৭) ও মো. শিপনকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এছাড়া সন্ধ্যায় নবাবপুর ইউনিয়নের হাজীপুর থেকে ২০০৭ সালের চেক প্রতারণার মামলায় দুই বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি সুনীল সরকারকে (৪৮) গ্রেফতার করা হয়। রাতে সদর ইউনিয়নের মনগাজী বাজার এলাকা থেকে মাদক বিক্রিকালে মাহমুদুল হক গবি (৪৫) ও ইসমাঈল হাসেনকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি মো. মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম