আশুগঞ্জে বন্দুকযুদ্ধে শিশু অপহরণকারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোলেমান (২২) নামে এক শিশু অপহরনকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুইটি কাতুর্জ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ।

 

নিহত শিশু অপহরণকারী সোলেমানের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামে। সে ওই গ্রামের আনসার আলীর ছেলে।

তিনি জানান, গত ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে একটি শিশুকে অপহরণ ও হত্যা মামলার আসামি সোলেমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সোলেমানের স্বীকারোক্তি অনুযায়ী ভোর সারে ৪টার দিকে বাকি আসামিদের ধরতে অভিযানে যাওয়ার পথে সোলেমানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার মের্সাস আখিঁ ট্রেডার্স অ্যান্ড বয়লারের সামনে এ গুলাগুলির ঘটনা ঘটে।  উভয় পক্ষের গুলি চলাকালে গুলিবিদ্ধ হয়ে সোলেমান গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিনিয়ন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ থানার ওসি বদরুল আলমসহ  চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দুক যুদ্ধের ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 আরও পড়ুন: হিলি সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান