হিলি সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ১

হিলি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:১০

ফেনসিডিল

হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশ থেকে ১১৪ বোতল ফেনসিডিলসহ বিপ্লব হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় দিকে তাকে আটক করা হয়। আটক বিপ্লব হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার ভোর রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভারত থেকে দেশে ঢুকার সময় বিপ্লবকে আটক করা হয়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় বহন করা ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার সঙ্গে আরও চার জন জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে ফেন্সিডিলসহ তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকেসহ পলাতক চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: গুলি বর্ষণ করে জমি দখল: কাউন্সিলর ও যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান