পুলিশ জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে: আইজিপি

কুমিল্লা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২১

কুমিল্লায় আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ জঙ্গিদের আস্তানা খুঁজে বের করে তাদের নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে। তাদের একটি একটি আস্তানা খুঁজে বের করে অভিযান চালিয়ে মোটামুটি নির্মূল করে ফেলেছি। বড় ধরনের কোনও নাশকতা করবে সে শক্তি তাদের এখন নেই।’

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিনের স্মৃতি রক্ষায় নির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশের সব ইউনিটই জঙ্গি নির্মূলে কাজ করেছে। পৃথিবীর সব দেশেই এখন এ সমস্যাটা আছে। আমাদের বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এ সমস্যায় অনেক ভালো অবস্থানে আছে। আমরা জঙ্গিদের দমন করে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে তৈরি করতে পেরেছি। আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট আমাদের দেশে আয়োজনের মধ্য দিয়ে বহর্বিশ্বও জেনে গেছে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এ অর্জনে দেশের বিভিন্ন সেক্টর কাজ করেছে। সরকার ও মিডিয়াও ভূমিকা রেখেছে।’

এর আগে তিনি কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন আইজিপি। পরে পুলিশ লাইনে নির্মিত আরআই শহীদ এ বি এম আবদুল হালিম নামে মিলনায়তন উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান বিপিএম, পিপিএম, হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি পরিতোষ ঘোষ, জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি কুমিল্লা পুলিশ লাইন মাঠে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের