রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ১১:৪৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১১:৫০

রোহিঙ্গা সংকট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ইয়াকুব আলী (৪৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪-৫ জন রোহিঙ্গা। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ খবর নিশ্চিত করেছেন।

আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ওসি জানান, শুক্রবার ভোরে একটি বন্য হাতিরদল রোহিঙ্গা ক্যাম্পে আক্রমণ করে। এসময় ইয়াকুব আলী নামের এক রোহিঙ্গাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় রোহিঙ্গাদের ১০-১৫টি কুড়ে ঘর ভাঙা পড়ে। ছোটাছুটি করতে গিয়ে আহত হন ৪-৫ জন রোহিঙ্গা। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন। এর বাইরে সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১২ জন নিহত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম