চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৮, ১২:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১২:৩০

চট্টগ্রাম চট্টগ্রামে বিশ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাঈল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২০ জানুয়ারি) ভোরে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ইসমাঈল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নজির আহম্মদের ছেলে।

শামীম আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে করে ইসমাঈলকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি। ইসমাঈল শক্তিশালী একটি মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সে মাদক পাচার করে আসছে।’

তিনি আরও বলেন, ‘ইসমাঈলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ‍দায়ের করা হয়েছে। অধিদফতরের পরিদর্শক (মেট্রো) তপন কান্তি শর্মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম