ধর্ষণের পর শিশুকে হত্যা, গ্রেফতার ৫ আসামি জবানবন্দি দিতে আদালতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০১৮, ২০:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২০:৫০

মীম হত্যার গ্রেফতারকৃত আসামিরা

ধর্ষণের পর ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতার ৫ আসামি আদালতে জবানবন্দি দিচ্ছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

নগর পুলিশের উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল পাঁচটার দিকে তাদের জবানবন্দি রেকর্ড করা শুরু হয়েছে বলে তিনি জানান।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ আসামিকে বিকেল ৩টার দিকে আদালতে আনা হয়। সন্ধ্যা ৫টার দিকে তাদের জবানবন্দি রেকর্ড শুরু হয়েছে।’

এর আগে দুপুরে এই ঘটনায় গ্রেফতার অপর আসামি আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনুকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে জবানবন্দি দেওয়া পাঁচ আসামি হলেন, মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া ওরফে হাসান (১৮) ও মো. সুজন (২০)।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি রবিবার রাতে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মীমের লাশ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। পরে মেয়েটির বাবা-মা এসে লাশটি শনাক্ত করলে পুলিশ লাশের পরিচয় জানতে পারে। মীম স্থানীয় বাসিন্দা জামাল হোসেন ও রাবেয়া বেগমের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তার বাবা জামাল কাপড় ধোয়ার কাজ করেন।

এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে নিহত শিশুর মা রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি। তবে ৮ থেকে ১০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় আদালতে জবানবন্দি দেওয়া এই ৫ আসামিসহ ছয়জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মায়ের সঙ্গে বিরোধের জের ধরে ধর্ষণের পর শিশু মীমকে হত্যা

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম