শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ০২:৩৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ০২:৪৮

কুমিল্লা কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে ( ৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে আবদুল হক নামে সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। শিশুটি স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবদুল হক মোহাম্মপুর ইউনিয়নের মালাখালা গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি মোহাম্মপুর ইউনিয়নের মালাখালা এলাকার সাবেক ইউপি সদস্য।

ওসি জানান ,গত ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকালে বাড়ি থেকে একটু দূরে জমি পাহারা দিচ্ছিল শিশুটি। পাহারা দিতে দিতে সন্ধ্যা হওয়ায় আশেপাশের জমির অন্যান্য কৃষকরা চলে যায়। ওই সময় আব্দুল হক মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় মেয়েটির চিৎকার শুনে লোকজন দৌড়ে আসলে আব্দুল হক পালিয়ে যায়। পরদিন মেয়েটির পরিবার লোক লজ্জার ভয়ে শিশুটিকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়।

ওসি আরও জানান, শিশুটির বাবা এ ঘটনায় লিখিত অভিযোগ করার পর বিষয়টি তদন্ত করে বৃহস্পতিবার অভিযুক্ত আবদুল হককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী