লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৫:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:২২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের তালিকাভুক্ত ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হন। এসময় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেনও আহত হন বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, মধ্যরাতে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করে। পরে তার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল জানান, কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুত্তি নিচ্ছিল, টহলরত পুলিশকে দেখে তারা গুলি চালায়, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। পুলিশের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম