সীতাকুণ্ডে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের এসআইসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০১৮, ২১:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২২:২৬

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পুলিশের গুলিতে এক গ্রামবাসী নিহতের ঘটনায় পুলিশের এসআইসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে তাদের গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আছেন এক আনসার সদস্যও। তারা হলেন, সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেন। এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ওসি ইফতেখার হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের গুলিতে নিহত সাইফুল ইসলামের ভাই আজ সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় জড়িত এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।’
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি রাতে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের তেলিপাড়ায় সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেনের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে কবির আহমেদ ভোলা (৫৫) ও ইমরান আলী জয় (১৯) নামে দুই জন আহত হন।
ঘটনার বিষয়ে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন জানিয়েছেন, অভিযুক্ত তিন পুলিশ সাদা পোশাকে বুধবার রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকায় টহল দিতে গিয়ে রাস্তায় আড্ডারত তিন জনকে জোর করে ধরে নিয়ে যেতে চান। এ সময় স্থানীয়রা বাধা দিলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। তখনই পুলিশের গুলিতে সাইফুল নামে একজন নিহত ও দুই জন আহত হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের