নাইক্ষ্যংছড়িতে অপহৃত চার তামাক চাষি উদ্ধার, আটক ২

বান্দরবান প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১১:৫৫আপডেট : ৩১ মে ২০২২, ১০:৪৫

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের ছয় দিন পর চার তামাক চাষিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয়। 

উদ্ধারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের আব্দুল আজিজ (১৬),আব্দুর রহিম (২৫), থিমছড়ি এলাকার শাহ আলম (৪০) ও মাঝিরকাটার বাসিন্দা আবু সৈয়দ (৪০)। আটক দুজন হলেন নাইক্ষ্যংছড়ির মাঝির ঘাট এলাকার সোনা মিয়া ও তার সহযোগী মোটা খায়ের।

পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি ভোর রাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের লংগদু খাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে আব্দুল আজিজ, আব্দুর রহিম, শাহ আলম ও আবু সৈয়দকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালানোর একপর্যায়ে শুক্রবার গভীর রাতে পিএইচপি গ্রুপের মালিকানাধীন ১২নং রাবার বাগানের পূর্ব পাশে একটি পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

এদিকে, শুক্রবার বান্দরবান সদরের একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে অপহৃতদের মুক্তিপণের টাকা তোলার সময় সোনা মিয়া ও তার সহযোগী মোটা খায়েরকে আটক করে পুলিশ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মোছা বলেন, ‘আমার নেতৃত্বে শুক্রবার বিকাল থেকে ‍বিজিবি ও পুলিশ তিন ভাগে বিভক্ত হয়ে যৌথ অভিযান চালায়। পরে শুক্রবার গভীর রাতে পিএইচপি গ্রুপের মালিকানাধীন ১২নং রাবার বাগানের পূর্ব পাশে একটি পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, মুক্তিপণের টাকা নেওয়ার সময় দুজনকে বান্দরবান সদর থেকে আটক করে পুলিশ। এসব কাজে তথ্য ও প্রযুক্তিগত সহযোগিতা করেন বান্দরবান ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন।

/বিএল/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের