পাহাড়ে গুম, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে মহাসমাবেশ রবিবার

রাঙামাটি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৯

রাঙামাটিতে মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা পাহাড়ে চলমান গুম, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে আগামীকাল রবিবার (২৮ জানুয়ারি) রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিক্ষোভ ও মহাসমাবেশ। রাঙামাটি সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার এ কথা জানান।

সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার জানান, পাহাড়ে প্রতিনিয়ত  গুম, খুন ও চাঁদাবাজির মত বিভিন্ন অপরাধ কার্যক্রম হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের জন্য সাধারণ মানুষ জিম্মি হয়ে রয়েছে। আমাদের সকলের অবস্থান সন্ত্রাসের বিরুদ্ধে। তাই এটি কোনও দলীয় কার্যক্রম নয়। সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকজনকে সঙ্গে নিয়ে নাগরিক সমাজ  এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই মহাসমাবেশের ডাক দিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে আগামীকালের মহাসমাবেশকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান সচেতন নাগরিক সমাজের নেতারা।

মহাসমাবেশ উপলক্ষে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন । এছাড়া শহর জুড়ে মহাসমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচারণামূলক গণসংযোগ চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ নাগরিক সমাজের অন্যান্য নেতারা। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস