‘মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়া দরকার’

কক্সবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ২৩:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২৩:১০

রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফফানদি বিন রাজা মোহাম্মদ নুরের নেতৃত্বে ৪৯ সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তারা। এসময় ক্যাম্পে অবস্থানরত মালয়েশিয়া সরকারের দেওয়া হাসপাতাল, ত্রাণকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। পরে শীতার্ত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ৪৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে থাকা জাতিসংঘে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত ও জেমস বন্ড জিরো জিরো ছবির নায়িকা মালয়েশিয়ান বংশোদ্ভূত মিসেল ইউ সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন পৈশাচিক, বর্বর ও অমানবিক।  তাদের পাশে বাংলাদেশের মতো সবাইকে এগিয়ে আসা দরকার। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের বিচারে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন জাতিগত নিধন।  আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমারকে দাঁড় করানো উচিত। এজন্য বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে।’

পরিদর্শনকালে বাংলাদেশের ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাকসুদুর রহমানসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান