ছাত্রলীগকর্মী শাকিল হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা

ফেনী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

ফেনী ফেনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী শাকিল হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৭ জানুয়ার) রাতে নিহত শাকিলের বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শনিবার রাতে ২১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন নিহত শাকিলের বাবা হুমায়ুন কবীর। 

নিহত শাকিল শহরের জয়নাল হাজারী কলেজের ছাত্র ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় শাকিল এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ভূঞা কলোনিতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দ্রুত তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম