‘ডিজিটাল নিরাপত্তা আইন যাতে সাংবাদিকদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়’

কক্সবাজার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ০১:৫৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০২:০৭

বক্তব্য রাখছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল নতুন ডিজিটাল নিরাপত্তা আইন যাতে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা হয়ে না দাঁড়ায়—সেটি খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, আইসিটি আইন সংশোধন করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। সেখানে আমরা যতটুকু জেনেছি, ৫৭ ধারাকে বিভিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়েছে। এই আইন যাতে সাংবাদিকদের পেশাগত বাধা হয়ে না দাঁড়ায়, মানুষের স্বাভাবিক মত প্রকাশে বাধা হয়ে না দাঁড়ায়।’

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আইসিটি বিষয়ে সাংবাদিকেদর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সাংবাদিক নেতা বলেন, ‘আমরা দেখতে চাই, নতুন এই আইনের মধ্যে কি বিষয়গুলো আছে। সেই আইন প্রয়োগের ক্ষেত্রে কি বিধি-বিধান আছে। অপপ্রয়োগের মধ্যে কি সম্ভাবনা আছে। সেজন্য সাংবাদিকদের পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে— যেহেতু আইনটিতে গণমাধ্যমকর্মীদের সম্পর্ক রয়েছে; তাই সাংবাদিক, সিনিয়র সম্পাদক ও সাংবাদিকতার শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজনে কর্মশালায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্ব করেন। বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন ও সাংবাদিক নেতারা এসময় বক্তব্য রাখেন।

মনজুরুল আহসান বুববুল আরও বলেন, ‘আইসিটি আইন যখন প্রণয়ন হয়, তখন সেখানে বলা হয়েছিল— সন্ত্রাস ও জাতীয় নিরাপত্তার জন্য করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আইসিটি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রয়োগ হয়েছে। আমাদের আপত্তি ছিল অপপ্রয়োগ নিয়ে। আমরা মনে করি বাংলাদেশে জাতীয় নিরাপত্তার জন্য নতুন ডিজিটাল আইন অপরিহার্য। রাষ্ট্রের, জনগণের নিরাপত্তার জন্য; জঙ্গি তৎরপতা দমনের জন্য আধুনিক প্রযুক্তিগত নিরাপত্তাসহ যেকোনও আইনকে সাংবাদিক সমাজ স্বাগত জানায়।’

আরও পড়তে পারেন: ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের জায়গা সংকুচিত হচ্ছে

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক