টাকা ও আইফোনের চুক্তিতে ভর্তি হতে এসে শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জানুয়ারি ২০১৮, ১১:০৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১১:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাড়ে ৩ লাখ টাকা ও আইফোন দেওয়ার চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হতে গিয়ে ধরা পড়েছেন জাহেদুল ইসলাম জিসান নামের এক শিক্ষার্থী। সোমবার (২৯ জানুয়ারি) ব্যাংকে ভর্তি ফি জমা দিতে গিয়ে তিনি ধরা পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তাকে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করে। জিসানের সঙ্গে চুক্তি করা চবি’র দুই শিক্ষার্থীকেও আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিসান জালিয়াতি করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হতে চেয়েছিলেন। দুপুরে ব্যাংকে ভর্তি ফি জমা দিতে গেলে একই নম্বরে আগে থেকে এক শিক্ষার্থী ভর্তি হওয়ায় সন্দেহ হয় ব্যাংক কর্মকর্তার। পরে আমাদের খবর দিলে আমরা (প্রক্টোরিয়াল বডি) যাচাই করে জানতে পারি জালিয়াতি করেই ভর্তি হতে চাইছিলেন জিসান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, জালিয়াতি করে ভর্তি হতে চবি’র দুই শিক্ষার্থীর সঙ্গে সাড়ে ৩ লাখ টাকা ও আইফোনের চুক্তি হয় তার। ভুয়া কাগজপত্র দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা দিয়েছিল ওই দুই শিক্ষার্থী।  আমরা ওই দুই শিক্ষার্থীকেও আটক করেছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিসানের সঙ্গে চুক্তি করা দুই শিক্ষার্থী হলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আরবি বিভাগের সাদ্দাম হোসাইন ও শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আইইআরটি) এর শিক্ষার্থী জুলকার নাইন। তারা দু’জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘জালিয়াতির আশ্রয় নেওয়ায় এক শিক্ষার্থীকে আটক করে চবি কর্তৃপক্ষ থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী