ভর্তি জালিয়াতির দায়ে চবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জানুয়ারি ২০১৮, ১৭:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:২৮

ফাইল ছবি ভর্তি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এইচ এম জি ইসতিয়াক আহমেদ ও ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মুহাম্মাদ শরিফুল ইসলাম নাজমুল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১২-১৩ সেশনের মোহাম্মাদ রায়হানুল হক ও একই বিভাগের ২০১২-১৩ সেশনের মোহাম্মাদ শহিদুল্লাহ, ২০১৩-১৪ সেশনের যুলকার নাইন, আরবি বিভাগের সাদ্দাম হোসাইন, অর্থনীতি বিভাগের শহিদুল ইসলাম ও সাইদুল আলম।

আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বহিষ্কৃতদের মধ্যে শহীদুল ও সাইদুল ছাড়া বাকি ছয় জনকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বহিষ্কার করা হয়। তাদের দু’জনকে অর্থনীতি বিভাগের ২০১৭ সালের অভ্যন্তরীণ পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। বাকি ছয় জনের মধ্যে যুলকার নাইন ও সাদ্দাম হোসাইনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়, অন্যদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম