রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে: কাজী রিয়াজুল হক

কক্সবাজার প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১

 

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে: কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে। মিয়ানমারের ওপর যখনই আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, তখনই তারা ছলচাতুরির আশ্রয় নিয়েছে।’ এ জন্য মিয়ানমারের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (০২ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং মিয়ানমারকে এসব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। আর এই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে নির্যাতিত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন তাদের ফেরত যাওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে।’ আগুনের মধ্যে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মিয়ানমারকে নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের নাগরিক সুবিধা নিয়ে বসবাসের উপযোগী পরিবেশ তারা তৈরি করেছে।’
এর আগে শুক্রবার বিকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এছাড়া রোহিঙ্গাদের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানও পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান উপস্থিত ছিলেন।

/এইচআই/আপ-এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম