ভিওআইপি সরঞ্জামসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৪

ভিওআইপি সরঞ্জামসহ একজন গ্রেফতার বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ সালাউদ্দিন কাদের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকার (দক্ষিণ) সাত তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার সালাউদ্দিন বাঁশখালী উপজেলার রায়চটা গ্রামের ফজলুল কাদেরের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানাধীন ওই বাসায় থাকতেন।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘রসুলবাগ আবাসিক এলাকার ওই বাসায় এক ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সালাউদ্দিনকে ওই বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তার উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামি এবং উদ্ধার ভিওআইপি মালামাল টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৩৫(২)/৫৫(৭) ধারা অনুযায়ী বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম