চট্টগ্রামে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২

আইন-আদালত চুরি করতে গিয়ে এক দোকানদারকে হত্যার দায়ে চট্টগ্রামে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার বাসিন্দা খোরশেদ আলম, দ্বীন মোহাম্মদ ও বাঁশখালী উপজেলার বাসিন্দা খোকন। আসামিদের মধ্যে খোকন কারাগারে, বাকিরা পলাতক।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪৬০(৩৪) ধারায় হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই রায়ে চুরির দায়ে প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দিয়েছেন।’

আদালত সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ২১ জুলাই হাটহাজারী উপজেলার অসি মিয়া রোড এলাকার শাহেদ ডিপার্টমেন্টাল স্টোরে চুরি করতে যায় দণ্ডিত তিন আসামি। এ সময় তারা দোকানের মালিক শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় শাহেদের ছোট ভাই হাটহাজারী থানায় একটি মামলা করেন। একই বছরের ১১ নভেম্বর ওই মামলায় তিন জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত এ রায় দেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম