রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট

কক্সবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারে পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুইস প্রেসিডেন্ট বিমান বন্দর থেকে সরাসরি কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এসময় হাসপাতালের ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন। পরে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৯৯১ টাকা (১ ফ্রাঁ সমান ৮৯ টাকা ২৩ পয়সা)  সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরস এই প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের কোনও প্রেসিডেন্টের এটিই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর।
কক্সবাজার সফরে তার সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধান প্রটোকল কর্মকর্তা একে এম শহিদুল হক, জেনেভার রাষ্ট্রদূত এম শামীম আহসান, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
চার দিনের সফরে রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম