মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি’র ইংরেজি ১ম পত্রের পরীক্ষা দিয়েছে ইভানা হান্নান রিন্বী নামে এক শিক্ষার্থী। কুমিল্লার বুড়িচংয়ে ঘটেছে এ মর্মস্পর্শী ঘটনা। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে মারা যান রিন্বী’র মা। মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করতেই শোককে শক্তিতে পরিণত করে সোমবার (৫ ফেব্রুয়ারি) পরীক্ষাকেন্দ্রে গিয়েছে সে।
ইভানা হান্নান রিন্বী সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের মুগদুধ গ্রামের আবদুল হান্নানের মেয়ে। সে নাজিরা বাজার দ্য হলি কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইভানা হান্নান রিম্বী বুড়িচং উপজেলার ময়নামতি শাহদৌলতপুর এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। রবিবার রাতে রিম্বীর মা তাছলিমা বেগম (৩৫) কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাস্তা পারাপারের সময় একটি অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই লাশ নিয়ে যাওয়া হয় তাঁর বাবার বাড়ি শাহদৌলতপুর গ্রামে। তাঁর এই মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।সোমবার রিম্বীর নানা বাড়ি শাহদৌলতপুর প্রথমবার জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ নিজেদের বাড়িতে পাঠিয়ে দিয়ে রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দিতে আসেন রিম্বী। এ খবরটি জানাজানি হলে কেন্দ্রে উপস্থিত সকলেই শোকাহত হন। খবর পেয়ে রামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহপরান আজাদ উপস্থিত হয়ে শোকাহত রিম্বীকে সান্ত্বনা দেন। পরীক্ষা শেষে রিম্বী মায়ের দাফন সম্পন্ন করার জন্য বাড়ির পথে রওনা হন








