গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

চাঁদপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমাইয়া ইবা নামে ছয় মাসের শিশু নিহত ও তিন জন আহত হয়েছে। সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ইবা উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের নাছির মিজি মেয়ে। আহতরা হলেন, নাছির মিজি (২৫) তার স্ত্রী মারজানা বেগম (২১) ও তাদের ছেলে নয়ন (৬)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে বিকট শব্দে নাসিরের ঘরের গ্যাস সিলেন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘর থেকে সবাই বের হয়ে আসার সময় শিশু সুমাইয়ার শরীরের অর্ধাংশ ঝলসে যায়। এর কিছুক্ষণ পরেই ইবা মারা যায়। এসময় আহত হয় আরও তিন জন।  স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর পুড়ে যায়।

মৈশাদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বজলুল গণি ঝিলন বলেন, তারা ফায়ার সার্ভিসেও ফোন করেনি। আমাকেও জানায়নি। আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে এসেছি।

আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম