জুমার আগেই বিএনপির বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়ায় জুমার আগেই মিছিল করেছেন বিএনপির কর্মীরা। র‌্যাব, বিজিবি, পুলিশের কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের টিএ রোড রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। পরে মৌড়াইল রেলস্টেশন এলাকায় গিয়ে নেতাকর্মীরা পথসভা করে। পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বক্তৃতা করেন। বিএনপির নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং সরকারের কঠোর সমালোচনা করেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- কাল জুমার পর সারাদেশে বিএনপির বিক্ষোভ

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান