নোয়াখালীতে যুবলীগ নেতার ছেলেকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৩

নোয়াখালী নোয়াখালীর সেনবাগে আবু শাখের শাহিন নামে নবম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহিন স্থানীয় ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদিপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবু শাখের শাহিন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে শাহিনের বাড়িতে খবর দেয়। পরে শাহিনের বাবা এসে লাশ শনাক্ত করেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহিনের বাবা খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় মসজিদে তিনি ও তার ছেলে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে শাহিনের মোবাইলে একটি কল এলে একটু পরে বাড়ি যাবে বলে সে বিদায় নেয়। অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় শাহিনের মোবাইলে বারবার ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা খোরশেদ আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম