সাঁওতাল পল্লিতে হামলা: রমেশের লাশ ১৪ মাস পর কবর থেকে উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৫

সাঁওতাল পল্লিতে হামলা: রমেশের লাশ ১৪ মাস পর কবর থেকে উত্তোলন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় নিহত রমেশ টুডুর লাশ দাফনের ১৪ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের সিংটাজুড়ি এলাকা থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রমেশ টুডুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউল আলমের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় গুলি ও তীরবিদ্ধ হয়ে ৯ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হন। পরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল মার্ডি ও শ্যামল হেমব্রম নামে দুই আদিবাসীর মৃত্যু হয়। এছাড়া হামলার ঘটনায় রমেশ টুডু নিহত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়। কিন্তু পুলিশি প্রহরায় ময়নাতদন্ত ছাড়াই রমেশ টুডুর লাশ দাফন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘হামলা ও হত্যার ঘটনায় প্রথমে স্বপন মুরমু নামে একজন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু মামলা নিয়ে সাঁওতালদের আপত্তি থাকায় তাদের পক্ষে থমাস হেমব্রম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আবারও লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু থমাস হেমব্রনের অভিযোগটি মামলা হিসেবে রুজু না করে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে পুলিশ। অভিযোগটি মামলা হিসেবে আমলে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) এবং রমেশ টুডুর মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ আদালতে আবেদন করেন থমাস হেমব্রম। পরে উচ্চ আদালত তা তদন্তের জন্য পিবিআই গাইবান্ধাকে নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতের নির্দেশ পেয়ে রমেশ টুডুর মৃত্যুর কারণ অনুসন্ধান করতে লাশ উত্তোলনের জন্য গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন চিকিৎসকের উপস্থিতিতে রমেশ টুডুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই রমেশ টুডুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম