ফেনীতে দুই পাসপোর্ট দালালকে দণ্ড

ফেনী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেনীতে দুই পাসপোর্ট দালালকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর ট্রাংক রোডের শাওন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অফিসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই কারাদণ্ড দেন।

দুই দালাল হলো শাওন ট্রাভেলসের মালিক মাকসুদুর রহমান ও কমর্চারী ইস্রাফিল হোসেন। তাদেরকে যথাক্রমে এক মাস ও ১৫ দিন করে কারাদণ্ড এবং মাকসুদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘পাসপোর্ট করে দেওয়ার কথা বলে দুই জনের কাছ থেকে শাওন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ইস্রাফিল হোসেন সাড়ে ১০ হাজার টাকা নিয়েছেন। অথচ প্রতিটি রেগুলার পাসপোর্টের জন্য সরকারি ফি তিন হাজার ৪শ’ ৫০ টাকা। এ সময় প্রতিষ্ঠানটির ফাইল কেবিনেটের ড্রয়ার থেকে আধুনিক সদর হাসপাতালের কনসালট্যান্ট মেডিসিন ডা. আকবর আলি, ডা. নূরে আলম ও সোনাগাজী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনের নামের তিনটি সিল জব্দ করা হয়।’

সোহেল রানা বলেন, ‘শাওন ট্রাভেলসের মালিক মাকসুদুর রহমান ও কমর্চারী ইস্রাফিল হোসেনকে জিজ্ঞাসাবাদে তারা জানান— এগুলো ভুয়া সিল।  এই নামে কোনও ব্যক্তি নেই।’

মাকসুদুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানান, প্রতিটি পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসকে ১১শ’ টাকা দিতে হয়। এই টাকা সংগ্রহ করেন ফেনী পাসপোর্ট অফিসের জাকির নামের এক ব্যক্তি। তিনি অফিসের কর্মচারী নন। তবে তিনি দালাল থেকে এই টাকা সংগ্রহ করেন।

প্রতিষ্ঠানটির মালিক মাকসুদুর রহমান মাসুদ গণমাধ্যমকে আরও জানান—ডিএসবির পক্ষ থেকে আউয়াল নামে একজন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রতি পাসপোর্টের বিপরীতে ৭০০ টাকা নিয়ে যান। 

অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম