খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি, হবেও না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২২

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। নতুন করে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবেও না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি অংশ নেন।

আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন মামলার সার্টিফায়েড কপির বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা যা বলেছেন— তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মন্ত্রী আরও বলেন, ‘আমি যতটুকু শুনেছি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তারা জজ সাহেবকে জিম্মি করে রায়ের কপির বিষয়ে কথা নেওয়ার চেষ্টা করেছেন।’

রায়ের কপি সম্পর্কে  মন্ত্রী বলেন, ‘রায়ের কপি ৬শ ৩২পৃষ্ঠা। এটা যুক্তি সঙ্গতভাবে টাইপ হতে যত দিন সময় লাগে, তত দিন উনারা (আদালত) সময় নেবেন। এর চেয়ে এক মিনিট বেশি রাখার জন্য সরকারের কোনও ইচ্ছা নেই। এ ব্যপারে সরকার কোনও নাক গলাবে না।’ 

পরে মন্ত্রী আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল হকের মরদেহ দেখতে তার হীরাপুরে গ্রামের বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম